-->

লোটাকম্বল ১ ও ২ - সঞ্জীব চট্টোপাধ্যায়

author photo

বুক রিভিউ
বইয়ের নাম : লোটাকম্বল ১ ও ২
লেখকের নাম : সঞ্জীব চট্টোপাধ্যায়
★লোটাকম্বল প্রথম পর্ব :
লোটাকম্বল মুলত একটি দীর্ঘ হাসির উপন্যাস।বাংলা সাহিত্যে হাসির গল্প উপন্যাস লেখা হয়েছে।সুবৃহৎ হাসির উপন্যাস লেখা হয়নি।লোটাকম্বল একটি বড় হাসির উপন্যাস।দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে লোটাকম্বল প্রকাশিত হতে থাকে।ভেঙে যাওয়া এক যৌথ পরিবারের পটে দাঁড়িয়ে এক নিঃসঙ্গ প্রৌঢ়।হিমালয়ের মত ব্যক্তিত্ত্ব,অসম্ভব আদর্শনিষ্ঠা,বাইরে থেকে অত্যন্ত কঠোর কিন্তু ভেতরে ভেতরে কুসুমকোমল একটি হৃদয়ের মালিক।তার একমাত্র মাতৃহারা যুবক সন্তান।যাকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে চান।জাগতিক সকলের ওপর নির্ভর না করে সন্তানকে করে তুলতে চান আরেকটি সুন্দর মানুষ।হরিশঙ্করের সন্তান হবে তারই মত।হরিশঙ্কর এক সাধক।যে সংসারের বন্ধনে আবদ্ধ থেকেও সাধনা করছে।আরো দুই সাধক মাতুল জয়নারায়ন আর মাতামহ। উপন্যাসের প্রথম খন্ডে রঙ্গ ব্যাঙ্গ দিয়ে শুরু হলেও আস্তে আস্তে তা গম্ভীর ও আধ্যাত্নিক ব্যক্তিসংকটের প্রকট অভিব্যক্তি, মুল্যবোধ জাগ্রত করা আর হরিশঙ্করের গৃহত্যাগের মাধ্যমে শেষ হয়
★লোটাকম্বল ২য় খন্ড
লোটাকম্বল প্রথম পর্বটা পরিনতিহীন ছিল।আর এই অপুর্নতা পাঠকদের মধ্যে এক প্রকার হতাশা জাগ্রত করে।তাই লেখক আবার লোটাকম্বলের ২য় পর্ব লেখায় হাত দেন।২য় পর্বে হাস্যরস বা ব্যাঙ্গ নেই।বরং ব্যক্তিমুল্যবোধের আর ব্যক্তির মধ্যে সংঘাত জেগে উঠেছে।লেখকের আত্মজীবনীমুলক ধাচে লেখা উপন্যাস এটি।দেখা যায় লেখকের বাবা ঘর ছেড়ে চলে যায়।তাকে খুজতে হবে।এই সময় তার পাশে দাড়ায় এক কালের বান্ধবী মুকু।লেখকের জীবনে নারী অনেক এসেছে।আর সে নিজে তার বাবা, মামা,নানার মত চরিত্রবান হতে পারেনি।
প্রথম খন্ড পড়ে প্রথম দিকে একটু হাসি পাচ্ছিল।তবে অত্যধিক হাস্যরস যে বইটিতে আছে তা না।উপস্থাপনায় প্রথমদিকে হাস্যরস প্রবল।আগাগোড়া হাসির উপন্যাস না এটি।লেখক পুরো উপন্যাসে হাস্যরস রাখেন নি।বড়জোর ১৫০ পৃষ্ঠায় ব্যাঙ্গ আর হাস্যরস ছিল।আস্তে আস্তে ঈশ্বর,আধ্যাত্নিকতা,জীবনবোধ,হতাশা ইত্যাদি দিক উঠে এসেছে।আমার কাছে খুব একটা ভাল লাগেনি আবার খারাপ ও লাগেনি।ভাল লেগেছে।২য় পর্বে প্রধান চরিত্রটিকে ঘৃনাই করেছি।তবে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখা গিয়েছে।একজন পিতা আর পুত্রের আখ্যান।বাংলা সাহিত্যে পিতা পুত্র নিয়ে খুব বেশি উপন্যাস লেখা হয়নাই।এই উপন্যাসটিতে পিতা তার পুত্রকে কি রুপে দেখেন তা ভালভাবেই দেখা গিয়েছে।

This post have 0 blogger-facebook


EmoticonEmoticon

Next article Next Post
Previous article Previous Post

Advertisement