-->

দান্তে ক্লাব - ম্যাথিউ পার্ল

author photo


“সাহিত্য জগতে ম্যাথিউ পার্ল এক নতুন উজ্জ্বল তারকা-বুদ্ধিবৃত্তিক, উদ্ভাবনী এবং অসম্ভব প্রতিভাবান একজন লেখক। কৌতূহলোদ্দীপক প্লট, ক্লাসিক্যাল থিম আর পাণ্ডিত্যপূর্ণ সব চরিত্র... পছন্দ না ক’রে উপায় আছে?” 

- ড্যান ব্রাউন, সাড়া জাগানো দ্য দা ভিঞ্চি কোড,ডিজিটাল ফরট্রেস,আঞ্জেল’স এন্ড ডেমনস,দ্য লস্ট সিম্বল, ডিসেপশন’স পয়েন্ট, ইনফার্নো-এর লেখক। 
সুতরাং বুঝতেই পারছেন বইটা কেমন হবে। 

বইয়ের নামঃ দান্তে ক্লাব 
লেখকঃ ম্যাথিউ পার্ল 
ঘরানার: কথাসাহিত্য, সাসপেন্স, রহস্য 

মূল বইয়ের রেটিং 
goodreads> 3.37 (rating details-27,014 ratings , 1,828 reviews ) 
Goodreads 


ঘটনা শুরু হয় শান্তশিষ্ট বোস্টন শহর থেকে। সেখানে বছরে ২-১ খুন সাধারন ঘটনা। কোন কোন সময় সারাবছরই রক্তপাতহীনভাবে কেটে যায়।খুন হলে নিতান্তই নিম্নশ্রেণীর মানুষদের হয়। সুতরাং সেগুলো ধাতে না ধরলেও হয়। কিন্তু বলা নেই কওয়া নেই খুন হয়ে গেল ম্যাসাচুসেটস্‌ আদালতের সর্বোচ্চ পদস্থ ব্যক্তি!খুন হওয়ার ৪দিন পর উদ্ধার হয় তার পোকায় খাওয়া বীভৎস লাশ। নড়েচড়ে বসতে বাধ্য হল শান্ত শহরটি। গৃহযুদ্ধের বিভীষিকায় হাজার হাজার মানুষের মৃত্যুর পর শোক শেষ হতে না হতেই বোস্টন শহরে এ কি ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড শুরু হল? হত্যাগুলো যেমন অভিনব তেমনি বীভৎস।আর লক্ষ্যবস্তুগুলো সব শহরের গন্যমান্য ব্যক্তিরা। ক্রমশ স্পষ্ট হতে থাকে সবগুলো হত্যাকাণ্ডই মহাকবি দান্তের ইনফার্নো’র অনুপ্রেরণায় করা হয়েছে। মারাত্মক এক ঝুঁকির মধ্যে পড়ে যায় দান্তের সাহিত্যকর্ম। অদৃশ্য সেই সিরিয়াল খুনিটা কে আর কেনই বা সে এসব করছে সেই রহস্যের সমাধান করতে এগিয়ে এলেন হারভার্ড কেন্দ্রিক দান্তে ক্লাবের কয়েকজন পণ্ডিত ব্যক্তি এবং বিখ্যাত কবি লংফেলো ।এই রহস্যের জট খুলতে নেমে তারা নেমে পড়েন এক অভিযানে। কে খুন করছে, আর কেনই বা করছে, সেই প্রশ্নের জবাব পাবার জন্যে মরিয়া হয়ে ওঠেন তারা। কারণ খুনি ধরা না পড়লে চিরকালের জন্য ধ্বংস হয়ে যেতে পারে মহাকবি দান্তের সাহিত্যকর্ম।সেই সাথে তাজা কয়েকটি প্রান। তাই খুনিকে যে ধরতেই হবে। 

পাতায় পাতায় বাঁক আর রহস্যে ভরা ৩৯৮ পৃষ্ঠা আর ২১ অধ্যায়ের ৪০টিরও বেশি ভাষায় অনূদিত এই বইটি হতে পারে আপনার নতুন এক রহস্যময় অভিজ্ঞতা। 

পত্রিকার উদ্ধৃতি> 

“ সম্পূর্ণ নতুন ধরনের এক থৃলার সাহিত্য... সেই সাথে রয়েছে বুদ্ধিবৃত্তিক স্ফুলিঙ্গ” 
- দ্য নিউ ইয়র্ক টাইমস 

“এটা লেখকের প্রথম উপন্যাস!... বিশ্বাসই করা যায় না।”
 
- সান ফ্রান্সিসকো ক্রনিক্যাল্‌স 

“একটি স্বর্গীয় রহস্য।” 
-পিপল ম্যাগাজিন 

লেখক পরিচিতিঃ ১৯৭৫ সালে জন্ম নেওয়া ম্যাথিউ পার্ল হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ১৯৯৭ সালে ইংরেজি ও আমেরিকান সাহিত্যে সম্মানজনক “ সুমা কাম লদ” ডিগ্রি লাভ করেন। পরে ২০০০ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর উচ্চতর ডিগ্রি নেন। তিনি আমেরিকার “দান্তে সোসাইটি” থেকে ১৯৯৮ সালে লেখালেখি ও গবেষণা কর্মের জন্য সম্মানজনক “দান্তে প্রাইজ” লাভ করেছেন।তার প্রথম উপন্যাস “দান্তে ক্লাব” তাকে জনপ্রিয়তার সাথে সাথে উল্লেখযোগ্য লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এগডার এ্যালান পো’র মৃত্যু রহস্য নিয়ে তার দ্বিতীয় লেখা “দ্য পো শ্যাডো” তাকে দ্বিতীয়বারের মত আলোচনায় নিয়ে আসে। এ পর্যন্ত তার পাঁচটি বই বের হয়েছে... The Dante Club(2003), The Poe Shadow(2006), The Last Dickens(2009), The Professor's Assassin(2011) The Technologists(2012) 

২০০৭ সালে তার ক্যান্সার ধরা পড়লে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। বর্তমানে তিনি বহাল তবিয়তে আছেন। 

অতিসম্প্রতি বোস্টন ম্যাগাজিন তাকে ২০১৩ সালের সেরা লেখক হিসেবে ঘোষণা করেছে। এছাড়া তার সর্বশেষ বই The Technologists(2012) ম্যাসাচুসেটস্‌ অ্যাওয়ার্ড পেয়েছে। 
The Independent (UK) পত্রিকা The Technologists সম্পর্কে বলেছে, "This historical thriller makes us feel the romance of vast and powerful machines." 

অনুবাদক পরিচিতিঃ মোহাম্মদ নাজিম উদ্দিন-এর জন্ম ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা ইন্সটিটিউটে এক বছর পড়াশুনা করলেও পরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স করেন। সাড়া জাগানো বেশ কিছু বইয়ের অনুবাদের সাথে সাথে বেশ কয়েকটি সাড়া জাগানো মৌলিক থৃলারও লিখেছেন। মেডুসা কানেকশন, নেমেসিস, কন্ট্রাক্ট, নেক্সাস,কনফেশন,জাল তার কয়েকটি জনপ্রিয় বই। বিগত বইমেলায় প্রকাশিত থ্রিলার "১৯৫২" দারুণ সাড়া জাগিয়েছে। 

ক্যাটাগরিঃ অনুবাদ 
মূল লেখকঃ ম্যাথিউ পার্ল 
অনুবাদকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন 
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী 
পৃষ্ঠা সংখ্যাঃ ৩৯৮ 
অধ্যায়ঃ ২১ 
মূল্যঃ ৩০০ টাকা 
রকমারি থেকে কিনতে পারেন> রকমারি লিঙ্ক 

তবে আমি বলব নিতান্ত অপারাগ না হলেই কেবল রকমারি থেকে কিনিয়েন। কেননা বাহিরে এর চেয়ে কম দামে কিনতে পারবেন। 

উইকিপিডিয়া থেকে রিভিউ পড়ে নিতে পারেন> উইকিপিডিয়া লিঙ্ক 

পাঠকদের মূল বইয়ের(ইংরেজি) রিভিউ পাবেন এখানে> click thik link 

ম্যাথিউ পার্লের অফিসিয়াল সাইটঃ click this link 

ফেসবুক পেজঃ click this link 


মূল বইয়ের পিডিএফ লিঙ্ক> click this link 

(আমি আমি বলবো অনুবাদককে তার প্রাপ্য মজুরি দিন বইটার হার্ড কপি কিনে। পিডিএফ কেবল দুষ্প্রাপ্য বইয়েরই করা উচিত।নয় কি?) 

This post have 0 blogger-facebook


EmoticonEmoticon

Next article Next Post
This Is The Oldest Page

Advertisement